রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে সৌদি আরব থেকে আসা শামসুল হকের দাফন সম্পন্ন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩০৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের প্রবাসী শামসুল হকের মরদেহ সৌদি আরব থেকে সোমবার দিবাগত রাত দু’টার দিকে বাদিয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে এসে পৌঁছেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাদিয়াপাড়া গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে জানাজা নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম শামসুল হকের দাফন সম্পন্ন হয়। শামসুল হক বাদিয়াপাড়া গ্রামের মাঠপাড়ার বিচারউদ্দিন মালিথার বড় ছেলে। তিনি প্রায় ২০ বছর প্রবাসে ছিলেন। মরহুম শামসুল হকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। মৃত্যুকালে শামসুল হক স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত, গত ০৭/০১/২০২১ ইং তারিখে প্রবাসী শামসুল হক সৌদি আরবের রিয়াদ বর্ডার এলাকায় কোম্পানিতে কর্মরত অবস্থায় স্টক জনিত কারণে মৃত্যুবরণ করেন। গতকাল সোমবার দিবাগতরাত দু’টার দিকে শামসুল হকের মরদেহ বাদিয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে এসে পৌঁছায়। পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo