বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে স্কুটির ধাক্কায় বৃদ্ধ সাতু মন্ডল নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১০৫৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মহিলা পুলিশ কনস্টেবল সিমা খাতুন (৪০) এর স্কুটির ধাক্কায় অশ্রু মন্ডল ওরফে সাতু মন্ডল (৮০) নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার জুগিন্দা মিশনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাতু মন্ডল জুগিন্দা গ্রামের মৃত নিধির মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিলা কনস্টেবল সিমা খাতুন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হযরত আলীর মেয়ে। তিনি ঝিনাইদহ এলাকায় পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের আবুল কাশেমের ছেলে মিনারুল ইসলাম তার ভগ্নিপতি। ভগ্নিপতি অসুস্থ থাকায় সিমা খাতুন তাকে দেখার জন্য জুগিন্দা গ্রামের মিনারুল ইসলামের বাড়িতে আসেন। বিকেলে সেখান থেকে ফিরে যাওয়ার পথে মিশন এলাকায় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সাতু নামের এক বৃদ্ধকে ধাক্কা দিলে বৃদ্ধ সাতু ও সিমা খাতুন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাতু মন্ডলকে মৃত ঘোষণা করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহত সিমা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, স্কুটির ধাক্কায় এক বৃদ্ধের নিহতের ঘটনার সংবাদ পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo