রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় গ্রেফতার-৫

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৪১৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামে দুই বাড়িতে চুরির ঘটনায় চাের সন্দেহে ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো-গাংনী পৌর এলাকার পূর্ব মালসাদহ গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আব্দুল হালিম (২১), গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের হারুন-অর রশীদের ছেলে রবিউল ইসলাম (২১), পৌর এলাকার ফতাইপুর গ্রামের বাহারুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৯)  একই গ্রামের মামুন হােসেনের ছেলে জনি মিয়া (৩০) ও ধর্মচাকী গ্রামের ইন্তাজুল হকের ছেলে রাশিদুল ইসলাম (২১)।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ৫ জনকে চোর সন্দেহে গ্রেপ্তার করা হয়। চুরির অভিযোগে গ্রেফতারকৃতদের নামে একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

আটককৃতদের শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টার মধ্যে কোন এক সময়ে গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের তাইজুল হকের মেয়ে ও গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী রােজিফা খাতুন এবং তার সহোদর ছােট ভাই গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আক্তারুজ্জামানের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় দু’টি বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৩ লাখ ৩০ হাজার টাকাসহ আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল চুরি করে চােরেরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রোজিফা খাতুন গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫, তারিখঃ ১০/১১/২০২২ ইং

মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে চোর সন্দেহে ৫ জনকে আটক করে শুক্রবার (১১ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo