শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

গাংনীতে স্বামীর উপর অভিমান করে স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৩৪৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সৌদি আরব প্রবাসী স্বামী খাইরুল ইসলামের ওপর অভিমান করে বন্যা খাতুন (২৫) নামের এক নারী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার কাজিপুর গোলাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এক সন্তানের জননী নিহত বন্যা খাতুন ওই গ্রামের আঃ হান্নানের মেয়ে।

কাজিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য খবির উদ্দিন জানান, বন্যা খাতুনের সাথে উপজেলার সাহেবনগর গ্রামের হযরত আলীর ছেলে খায়রুল ইসলামের ৩-৪ বছর আগে তার বিয়ে হয়। সংসার চলাকালীন অবস্থায় একটি সন্তানের জন্ম নেয়। স্বামী সৌদি আরবে থাকে। মোবাইল ফোনে উভয়ের মধ্যে মনোমালিন্য হওয়ায় জের হিসেবে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গলায় ফাঁস নিয়ে এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo