রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে হত্যা মামলার সন্দেহভাজন আরো এক আসামী গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৮১১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আব্দুল আজিত (৬৫) নামে হত্যা মামলার সন্দেহভাজন আরো এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে পুলিশের একটি দল  অভিযান চালিয়ে উপজেলার হেমায়েতপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। তিনি কৃষক জনির উদ্দিন ওরফে জগত আলী হত্যা মামলার সন্দেহভাজন পলাতক আসামী হিসেবে আত্মগোপনে ছিলেন। আব্দুল আজিজ উপজেলার হেমায়েতপুর গ্রামের মৃত তাছের মন্ডলের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক রোববার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাংনী থানা পুলিশের এসআই আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি টিম উপজেলার হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার সন্দেহভাজন আসামী আব্দুল আজিতকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেন। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ২০২২ তারিখ সকালে মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে জনির উদ্দিন ওরফে জগত (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়।

ওই হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে গাংনী থানায় এজাহার নামীয় ০৪ জনসহ অজ্ঞাত আরো একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-০২/২০২২, তারিখ-০১ নভেম্বর ২০২২, ধারা-৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০। মামলার পর থেকেই আব্দুল আজিত আত্মগোপনে ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo