বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনীতে হেরোইন ও ইয়াবাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১০২৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে হেরোইন ও ইয়াবাসহ রনি (১৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কাজিপুর ব্রিজ বাজারের অটো স্ট্যান্ডের সামনে থেকে ১০ হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। রনি কাজিপুর খন্দকারপাড়ার মৃত দুলাল হোসেনের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাজিপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের ইনচার্জ এস আই জহির রায়হান এর নেতৃত্বে  এএসআই শরিফ আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ রনি নামের এক যুবককে আটক করেন।

আটককৃত রনির বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo