বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে র‍্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৩৬ কেজি গাঁজাসহ রাহিব ওরফে রাকিব (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সিপিসি-৩ র‌্যাব-১২ মেহেরপুর কোম্পানীর সদস্যরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তকে আটক করা হয়। রাকিব উপজেলার লক্ষ্মীনারায়নপুর গ্রামের আক্তারুল ইসলামের ছেলে।

সিপিসি-৩, মেহেরপুর র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার, এনামুল হক শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি-৩, র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলাধীন কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুর গ্রামের রাহিব ওরফে রাকিব এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে বসত ঘরের ভিতরে প্লাস্টিকের কন্টেইনারে রাখা স্কচটেপ দিয়ে মোড়ানো ২৫টি বান্ডিলে মোট ৩৬ কেজি ওজনের গাঁজাসহ তাকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় হাসুয়া উদ্ধার করা হয়।

মাদক কারবারি রাকিব দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে বলেও মন্তব্য করেন র‌্যাবের ওই কর্মকর্তা।

আটক মাদক কারবারীর বিরুদ্ধে‌ মেহেরপুরের গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo