শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে ৭১ সম্মিলনী পরিষদের উদ্যোগে নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলীকে শুভেচ্ছা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৮৭৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৭১ সম্মিলনী পরিষদের উদ্যোগে নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বুধবার বিকেলে গাংনী হাসপাতাল বাজারে নৌকার নির্বাচনী অফিসে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলী। প্রধান অতিথি তার বক্তব্যে গাংনী পৌর সভায় আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিক বিজয়ী হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আওয়ামীলীগকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে প্রত্যেককে একসাথে কাজ করার আহবান জানান এবং এর প্রতিফলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখাতে চান। সাবেক ছাত্রনেতা প্রভাষক রিয়াজউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ একেএম শফিকুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা প্রভাষক নাসিরউদ্দীন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সবুক্তগীন মাহমুদ (পলাশ), সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি নকিমউদ্দীন। এ সময় সাবেক ছাত্রনেতা আহসান হাবীব, রুহুল আমিন, মিজানুর রহমান, হানিফুল বাসার, আবু সাঈদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo