বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ঘোষণা
অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার

গাংনীর আলোচিত সুশান্ত হালদার পেল সরকারি ঘর

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৯৬৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের গৃহহীন সুশান্ত হালদার চার সদস্যের পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। পরিবারটি জীবনে বেঁচে থাকার তাগিদে অন্যের বাঁশবাগানে বসবাস করে আসছিল। চারপাশে পাটকাঠির বেড়া ও পলিথিনের ছাউনির কুঁড়েঘর ছিল তাদের একমাত্র বসবাসের আশ্রয় স্থল। হালকা বৃষ্টি হলেই সারারাত জেগে বসে থাকতে হতো ।সকলকে। বিভিন্ন গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সুশান্ত হালদার পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা।

“মুজিব বর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না একটি পরিবার” এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৪ নভেম্বর) বিকেলে ওই সুশান্ত হালদার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসি ইকোপার্ক (ভাটপাড়া নীলকুঠি) আবাসন প্রকল্পে একটি ঘরের চাবি হস্তান্তর করা হয়।

আবাসন প্রকল্পের সরকারি ঘর পেয়ে সুশান্ত হালদার ও তার স্ত্রী পূর্ণিমা হালদারের বেজায় খুশি। সরকারি ঘর পেয়ে তারা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানোসহ দীর্ঘায়ু কামনা করেছেন।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

এ সময় সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুরুল হুদাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo