সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

গাংনীর ইউএনওকে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ১০২০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ কে বদলি জনিত কারণে সংবর্ধনা দিয়েছে গাংনী উপজেলা পরিষদ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ বিগত ০৯/০৬/২০২০ ইং তারিখে গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে সততা ও সুনামের সাথে কাজ করে আসছেন। সম্প্রতি তিনি কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

এ সময় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, জাতীয় পার্টি (জেপি) জেলা সভাপতি আব্দুল হালিম, উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাপ আলী শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তফা জামান, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo