সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

গাংনীর ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, কনের পিতার জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ১১২১ বার পঠিত

অল্প বয়সে মেয়ের বিয়ে দেয়ার অপরাধে কণের পিতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিয়ে বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মৌসুমী খানম। রোববার (৩ অক্টোবর ২০২১ ) রাত ১০ টার সময় মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানাগেছে, গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ইদিস আলীর ছেলে নয়ন হোসেন (১৬) এর সাথে লক্ষীনারাায়নপুর ধলা গ্রামের সাইকেল মিস্ত্রি রাজুর সপ্তম শ্রেনীতে পড়ুয়া শিশু কণ্যা আজমিরা খাতুন (১৪) এর বিয়ের আয়োাজন চলছিল। বর ও বরযাত্রিতে বিয়ে বাড়ি সরগরম। রান্না বান্নার কাজও শেষ। এমন সময় গাড়ির শব্দ। শব্দ শুনেই বর ফেলে পালিয়ে যাায় বরযাত্রিরা। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম ও পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌঁছে কণের পিতা রাজুকে বাল্য বিবাাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ২০০০ টাকা জরিমানা আদায় করেন।এ সময় উভয় পরিবারকে বিয়ে না দেয়ার জন্য সতর্ক করা হয়। বর নয়নকে বিয়ে না করার শর্তে ছেড়ে দেয়া হয়।

কাথুলী ইউপি’র মহিলা সদস্য সুফিয়া খাতুন বলেন, সরকারি নিষেধ অমান্য করে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের বাবার জরিমানা করেছে। এ সময় বরকে ফেলে পালিয়ে গেছে বরযাত্রিরা॥ বিষয়টি এলাকায় একটি আলোচিত ঘটনা বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম বলেন, সমরকারি আইন অমান্য করে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কণের পিতার জরিমানা করা হয়েছে এবং বিয়ে না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo