সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

গাংনীর ইউএনও কে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ১০০২ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ কে বদলি জনিত কারণে সংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ বিগত ০৯/০৬/২০২০ ইং তারিখে গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে সততা ও সুনামের সাথে কাজ করে আসছেন। সম্প্রতি তিনি কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। সোমবার বিকেলে তিনি নবাগত উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

সাবেক ছাত্রনেতা আনিসুজ্জামান লুইস এর সঞ্চালনায় এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, এমপি সাহেবের সহধর্মিনী লায়লা আরজুমান বানু শিলা, কথা মিডিয়ার এমডি সামিউজ্জামান সামি, এমপি সাহেবের অ্যাম্বাসেডর সবুজ আহম্মেদ, একান্ত সহকারী মুক্তারুল ইসলাম, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,
যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদ সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সবুজ, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo