শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীর ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র প্রদান করলেন এমপি সাহিদুজ্জামান খোকন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৮১৪ বার পঠিত

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুরের গাংনী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শনিবার (০৯/১০/২০২১) সন্ধ্যায় আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

গাংনী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকপ্রাপ্তরা হলেন কাথুলী ইউনিয়ন- গোলজার হোসেন, তেতুঁলবাড়িয়া ইউনিয়ন- আব্দুল্লাহ আল মামুন, সাহারবাটি ইউনিয়ন- মশিউর রহমান, মটমুড়া ইউনিয়ন- আবুল হাশেম বিশ্বাস ও  বামন্দি ইউনিয়ন- ওবায়দুর রহমান কমল।

আজ বুধবার বিকেলে মাননীয় এমপি সাহিদুজ্জামান খোকন এঁর নিজ বাসভবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র গ্রহণ করেন যথাক্রমে কাথুলী ইউনিয়ন- গোলজার হোসেন, বামন্দি- ওবায়দুর রহমান কমল, সাহারবাটি ইউনিয়ন- মশিউর রহমান ও মটমুড়া ইউনিয়ন- আবুল হাসেম বিশ্বাস।

মাননীয় এমপি সাহিদুজ্জামান খোকন আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে আন্তরিকতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ ভুলে নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সংশ্লিষ্ট ইউনিয়ন থেকে মোটরসাইকেল শোভাযাত্রাসহ শতাধিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo