মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

গাংনীর এলাঙ্গী গ্রামে দেয়াল চাপায় প্রাণ গেল এক গৃহকর্ত্রীর 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪৩৪ বার পঠিত

মেহেরপুরে দেয়াল চাপায় প্রাণ গেল এক গৃহকর্ত্রীর

মেহেরপুরের গাংনীতে মাটির ঘরের দেয়াল চাপায় পানসুরাতন নেছা (৫৫) নামে এক গৃহকর্ত্রীর মৃত্যু হয়েছে। একই সাথে আহত হয়েছে সন্তান ও স্বামী। বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে নিজ ঘরের মাটির দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। পানসুরাতন নেছা উপজেলার এ্যালাঙ্গী ক্যাম্প পাড়ার আব্দুল লতিবের স্ত্রী।

প্রতিবেশী সাখাওয়াত হোসেন জানান, বুধবার (০৪ অক্টোবর) রাতে আব্দুল লতিফ তার স্ত্রী পুত্র নিয়ে নিজের মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। বুধবার সারারাত ধরে বৃষ্টি হয়েছে। অতিবৃষ্টিতে হঠাৎ করে ঘরের মাটির দেয়াল ধসে তাদের শরীরের উপরে পড়ে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে দেয়াল সরিয়ে তাদেরকে উদ্ধার করেন। ততক্ষণে স্ত্রী পানসুরাতন নেছা ঘটনাস্থলেই মারা যায়। বর্তমানে আব্দুল লতিফ ও তার প্রতিবন্ধী ছেলে শাহজামাল (১৬) সুস্থ রয়েছেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, মাটির দেয়াল চাপা পড়ে এক গৃহকর্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo