বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীর কাজিপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ১০৭৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গোলাম বাজার এলাকায় বসতবাড়ি, মালামালসহ অগ্নিকাণ্ডে পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা হলেন- কাজিপুর গোলাম বাজার এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে জামশেদ ও আবেদ আলী, একই পাড়ার আব্দুল গফুর মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক ও কালু মোল্লার ছেলে আব্দুস সালাম।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাদী জানান, হঠাৎ অগ্নিকাণ্ডে কাজিপুর গোলাম বাজারের এলাকায় জমশেদ, আবেদ আলী, আব্দুর রাজ্জাক ও আবদুস সালামের বাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে জমশেদ ও আবেদ আলীর বসতবাড়ি ও মালামাল সমস্ত পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সর্বগ্রাসী আগুনের লেলিহান শিখায় আব্দুর রাজ্জাক ও আবদুস সালামের বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী বিশ্বাস জানান, কাজীপুর গোলাম বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৪ জনের প্রায় ৬ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় ও সরকারি সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo