বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু

গাংনীর কাজিপুর ইউপি’র ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হবি’র উঠান বৈঠক

এস এম তারেক, হাড়াভাঙ্গা
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১০৪২ বার পঠিত

২৮ নভেম্বর তৃতীয় ধাপে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে টিউবওয়েল মার্কা প্রতীকের সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হবি কর্মী সমর্থকদের নিয়ে উঠান বৈঠক করেছে। সোমবার সন্ধ্যায় ৫ নম্বর ওয়ার্ডে (ব্রজপুর) গ্রামে এ বৈঠক করেন। উঠান  বৈঠকে বর্তমান মেম্বার ও আসন্ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হাবিবুর রহমানের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী  হাসানুজ্জামান পিন্টু, বালিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেজবাউল হক কাজল, ব্রজপুর গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ইন্তাজুল হক ও আক্কাস আলী, এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানসহ ব্রজপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে হাসানুজ্জামান পিন্টু বলেন তার পিতা দীর্ঘদিন ধরে এলাকার জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। সংসারের কাজকর্ম ছেড়ে তিনি প্রায় সময় ৫ নম্বর ওয়ার্ডের জনগণের জীবনমান উন্নয়নে, সুখে-দুঃখে আপদে-বিপদে এলাকাবাসীর সাথে থেকেছেন। তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি সমস্ত সহোযোগিতা জনগণের মধ্যে সুষম বন্টন করে দিয়েছেন। পুনরায় তার পিতা হবিবুর রহমানকে টিউবওয়েল মার্কা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

কামরুজ্জামান বলেন তিনি নিজে একজন মেম্বার প্রার্থী হয়েও কেবলমাত্র হাবিবুর রহমানের জনসমর্থন বেশি থাকায় তিনি প্রার্থী না হয় হবে হাবিবুর রহমানকে সমর্থন করেছেন। ভবিষ্যতে জনগনের উন্নয়নে আরো ভালো কাজের প্রত্যাশা করেন তিনি।

বর্তমান মেম্বার হাবিবুর রহমান হবি তাকে পুনরায় সদস্য পদে নির্বাচিত করা হলে তিনি সর্বোচ্চ সেবা দিয়ে এলাকার উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo