শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীর কাথুলী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৮৮৮ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ভিজিএফ ও মানবিক সহায়তার অর্থ প্রদান করেছে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল হতে বরাদ্দকৃত এ অর্থ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবে সকলের হাসি খুশি ভাগাভাগি করে নিতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ গ্রহণ করেছেন। রমজানের এ পবিত্র মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

ট্যাগ অফিসার ছিলেন উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক।
এ কার্যক্রমের আওতায় পূর্বপ্রস্তুতি তালিকা অনুযায়ী ভিজিএফ ৩৪৫ জন ও মানবিক সহায়তা ৫৫৫ জনের প্রত্যেককে ৪শ’৫০ টাকা করে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মোট ৯ শ’ জনকে দেয়া হয়েছে এ নগদ অর্থ।
এ সময় জেলা জাতীয় পার্টি (জেপি) এর সভাপতি আব্দুল হালিম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,
কাথুলী ইউনিয়ন হিসাব সহকারী আসলাম হোসেনসহ ইউনিয়নের সকল পুরুষ ও মহিলা ইউপি সদস্যগণ এবং উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo