রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীর কৃতিসন্তান ডাঃ শাখাওয়াত হোসেন ডিউক আর নেই

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৮ বার পঠিত

মেহেরপুর জেলার গাংনী পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ড গাংনী ইবাদতনগর এলাকার কৃতি সন্তান ঢাকা নিটোর সহকারী অধ্যাপক (এফসিপিএস বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী) ডাঃ শাখাওয়াত হোসেন ডিউক আর নেই। রোববার (২১ জানুয়ারী) ভোরে হঠাৎ করে হার্ট অ্যাটাক করলে ঢাকা কল্যাণপুরের ইবনেসিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর বুধবার (২৪ জানুয়ারী) বিকেল সোয়া ৫ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। (ইন্না লিল্লাহি —– রাজিউন)।

তিনি মেহেরপুরের গাংনী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম মোবারক হোসেন বিএসসি’র বড় ছেলে।

ডাঃ শাখাওয়াত হোসেন ডিউক ও তার স্ত্রী দুজনেই চিকিৎসক । দাম্পত্য জীবনে তাদের একটিমাত্র কন্যা সন্তান রয়েছে।

আজ বাদ এশা ইবনেসিনা হাসপাতালে মরহুম ডাঃ সাখাওয়াত হোসেন ডিউকের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আগামীকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বেলা ১১ টায় তার নিজ এলাকা গাংনী সরকারী ডিগ্রী কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজায় শরিক হওয়ার জন্য মরহুমের সকল আত্মীয়-স্বজন, বন্ধু, কলিগ ও এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তার ছোট ভাই মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সোহরাব হোসেন দিপু।

ঢাকা ইবনে সিনা হাসপাতালে প্রথম জানাজা শেষে মরদেহ গাংনীতে আনার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo