শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

গাংনীর তেতুলবাড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৯০০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬ দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাক্তিরা হলো- তেতুলবাড়িয়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোখলেছুর রহমান ও একই গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে বিদ্যুৎ হোসেন।

সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মোখলেসুর রহমান ও বিদ্যুৎ হোসেনের বিচালি গাঁদা ও রান্না ঘর আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ঘটনা ঘটে যায়।
বামন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী বিশ্বাস জানান, উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়। তিনি আরো বলেন, চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo