বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ১০৫০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে হাজী আমজাদ আলীর ছেলে হোসাইনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টাব্যাপি প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে সর্বগ্রাসী আগুন লক্ষাধিক টাকার মালামাল পুড়িয়ে ছাই করে দিয়েছে।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী বিশ্বাস জানান, উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে প্রায় ঘণ্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে কোথা থেকে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo