রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীর বাওট আশা অফিসের বাবুর্চি নিখোঁজ হৃদয়ের সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১১৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আশা এনজিও’র বাবুর্চি হৃদয়ের ৪ দিনেও সন্ধান মেলেনি। উপজেলার বাওট ব্রাঞ্চের ম্যানেজার আমিনুল ইসলামের বিরুদ্ধে হৃদয়কে হত্যা করে লাশ গুম করার অভিযোগ উঠেছে। এদিকে মামলা না করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা চাপ দিচ্ছেন বলেও জানান নিখোঁজ হৃদয় আলীর পরিবার।

গত ২ অক্টোবর সকালে মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে আশা এনজিও অফিসের হৃদয়ের শয়ন কক্ষে তার পরিহিত টি-শার্ট, রক্ত মাখা বটি ও পুরো মেঝেতে রক্ত ছড়িয়ে থাকতে দেখা যায়। সে সময় থেকে হৃদয় নিখোঁজ রয়েছে। ওই দিনই আশা বাওট ব্রাঞ্চের ম্যানেজার আমিনুল ইসলামকে পুলিশ হেফাজতে নেয়।

‘হৃদয়কে খুজে দেওয়া হবে’ বিভিন্ন জনের এমন প্রতিশ্রতিতে মামলা না করতে চাপ দেওয়া হয় হৃদয়ের পরিবারকে। পরে ৪ অক্টোবর গাংনী থাানায় একটি সাধারন ডায়েরী করেন হৃদয়ের মা আক্তার বানু।

নিখোঁজ হৃদয় আলী গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়ার মিন্টু আলীর ছেলে। সে প্রায় ৮ বছর ধরে আশা অফিসের বাওট শাখায় বাবুর্চির কাজ করাসহ শুক্র ও শনিবার রাতে অফিস পাহারা দিত।

ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ  হৃদয়ের হদিস মেলেনি। হৃদয়কে ফিরে পাওয়ার দাবিতে ৫ অক্টোবর দুপুর ১টার সময় মেহেরপুর জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন হৃদয়ের পরিবার।

সংবাদ সম্মেলনে হৃদয়ের পরিবারের সদস্যরা বলেন, আমরা গরীব বলে থানায় অভিযোগ দিয়েও বিপদে পড়ে গেছি। নিখোঁজ হৃদয়কে খুঁজে দিতে পুলিশ উল্টো আমাদেরকেই হুমকি দিচ্ছেন। থানায় বিচার চাইতে গেলে ওসির কক্ষে বসে থাকা আশার বড় বড় কর্মকর্তারা আমাকে ওসির সামনে হেনস্তা করতেও তাদের দ্বিধা করেনি। হৃদয় জীবিত থাকলে তার সন্ধান অথবা মারা গেলে লাশটা অন্তত এনে দেওয়া হোক বলে দাবি করেন নিখোঁজ হৃদয়ের পরিবার।

নিখোঁজ হৃদয়ের স্ত্রী কনা জানান, বাওট ব্রাঞ্চের মানেজার আমিনুল এর সাথে ওই অফিসে কর্মরত এক মহিলা কর্মীর অবৈধ সম্পর্ক ছিল। তাদের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ছিল হৃদয়ের মোবাইলে। এটা জানার পর থেকে ম্যানেজার আমিনুল ইসলাম তাকে বিভিন্ন ধরনের হুমকি- ধামকি দিয়ে আসছিল।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হৃদয়কে উদ্ধারের সব চেষ্টা অব্যাহত আছে। তাকে খুঁজে পেলে সব জটলার অবসান ঘটবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo