শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনীর বামন্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড দেবীপুরে কৃষক লীগের কমিটি গঠনে রাজিব হাসান সভাপতি ও খোকন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৮৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ইউনিয়ন ৭নং ওয়ার্ড দেবীপুরে কৃষক লীগের কমিটি গঠনে রাজিব হাসান সভাপতি ও খোকন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে দেবীপুর ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে কৃষক লীগের মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা কমিটির নেতৃবৃন্দের আলাপ-আলোচনার মাধ্যমে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। দেবীপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আত্তাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান। এ সময় জেলা কৃষক লীগের সহ-সভাপতি একরামুল হক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দিন রিন্টু, বিআর ডিবির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, বামন্দি ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক জিয়ারুল হক, যুগ্ম আহবায়ক রুস্তম আলী, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আজিজুল বিশ্বাস, সাবেক ছাত্রনেতা আবুল বাশার, আব্দুল মতিন,নুরুল ইসলাম রিন্টু, হেলাল উদ্দিন মাস্টার,থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সাত্তার, বিশিষ্ট আওয়ামীলীগের নেতা শহিদ আলী, আলফাজ মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক রিয়াজ আহমেদের সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে রাজিব হাসান সভাপতি ও খোকন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo