সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

গাংনীর মোহাম্মদপুর গ্রামের মাথাভাঙ্গা নদীতে নিখোঁজ হওয়া রানার সন্ধান এখনও মেলেনি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৮১ বার পঠিত
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া রানা (১৬)কে এখনও খুঁজে পাওয়া যায়নি। রানা কুষ্টিয়ার দৌলতপুর থানার বোয়ালিয়া ইউনিয়নের সরিষাডুলি গ্রামের নুরুজ্জামানের ছেলে।

সরিষাডুলি গ্রামের পল্লী চিকিৎসক হাফিজুর রহমান (লালু ডাক্তার) জানান, গতকাল রোববার (১৯/০৯/২০২১) দুপুরে রানা ও জিহাদ দুই বন্ধু গ্রামের পাশ দিয়ে বহমান মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে রানা নদীর স্রোতে হঠাৎ তলিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ও মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এবং খুলনা থেকে আগত একটি চৌকস ডুবুরি টিম এসে তল্লাশি অভিযান পরিচালনা করেন। রোববার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও সন্ধান পাইনি নিখোঁজ রানার। ফলে সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো তল্লাশি অভিযান শুরু হয়। বিরতিহীন ভাবে বিকেল পর্যন্ত চলে তল্লাশি অভিযান। সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। পাওয়া যায়নি নিখোঁজ হওয়া রানার সন্ধান।

খুলনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার শফিকুল ইসলাম জানান, নদীতে স্রোত বইছে। ফলে দুদিন ধরে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি আরো জানান, নিখোঁজ রানার সন্ধান না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা নদীর উপরে টহল অব্যাহত রাখবেন। নিখোঁজ রানার সন্ধান না পেয়ে পরিবারসহ এলাকায় বইছে শোকের হওয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo