বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীর রাইপুর ইউনিয়ন পরিষদের বকুল মেম্বর বরখাস্ত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১৬৩৩ বার পঠিত

বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা তালিকায় নাম অন্তর্ভুক্ত করানোর নামে ভাতা ভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কড়ুইগাছি, বড়বামন্দী ও ঝোড়পাড়া গ্রামের মেম্বর বকুল হোসেন কে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এর সিনিয়র সহকারি সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে । যার স্মারক নং- ৪৬.০০.০০০০.০১৭.২৭.০০১.২১-২২৮ তারিখঃ ১৮/০২/২০২১ ইং।
প্রজ্ঞাপন সুত্রে জানা যায়, অভিযুক্ত বকুল হোসেন মেম্বর ৫ জন ভাতা ভোগীর নাম অন্তর্ভুক্তি করার জন্য প্রতিজনের কাছ থেকে এক হাজার টাকা করে অবৈধভাবে আদায় করেন। এই অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওই মেম্বরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার সুপারিশ করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় তদন্তে ভাতা ভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমিচীন নয় বলে সরকার মনে করেন।
তাই রাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর মেম্বর পদ থেকে বকুল হোসেন সংঘঠিত অপরাধমুলক কর্মকান্ড পরিষদসহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ি উল্লেখিত ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্তকৃত মেম্বর বকুল হোসেন কড়ুইগাছি গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। সে রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি, বড় বামন্দী ও ঝোড়পাড়া গ্রামের নির্বাচিত মেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo