বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীর সাহেবনগর বাজারে এক মাংশ ব্যবসায়ীকে জেল ও জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীর সাহেবনগর বাজারে অভিযান চালিয়ে অসুস্থ গরুর বাসি মাংস বিক্রির অপরাধে মিন্টু আলী নামের এক মাংস ব্যবসায়ীকে ৭ দিনের  বিনাশ্রম কারাদণ্ড ও তার নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১১ জুন) বিকেল চারটার দিকে সাহেবনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মিন্টু আলী উপজেলার হাড়াভাঙ্গা হালসনা পাড়ার মৃত হুরমুত আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের সাহেবনগর বাজারে মিন্টু আলীকে অসুস্থ পশু ও বাসি মাংস বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা ভঙ্গের অপরাধে মালিক মিন্টু তার দোষ স্বীকার করায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত মিন্টু আলীকে গাংনী থানা পুলিশের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি টিম সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo