বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনীর সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজাসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৯৬৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। রোববার (৬ নভেম্বর) রাত সোয়া ৮ টার দিকে কাজীপুর বিওপি’র সীমান্ত এলাকা আলম বাজার থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার গাংনী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড উত্তরপাড়ার মোজাম্মেল হকের ছেলে বিদ্যুৎ (৩২) ও করমদি গ্রামের খোরশেদ আলমের ছেলে বাদল আলী (২০)।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাজীপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৪৫/৫-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলম বাজার নামক স্থানে হাবিলদার টিপু সুলতান এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান
পরিচালনা করে বাংলাদেশী নাগরিক গাংনী উত্তরপাড়ার মোজাম্মেল হকের ছেলে বিদ্যুৎ হোসেন (৩২) ও  করমদি গ্রামের খোরশেদ আলমের ছেলে বাদল আলী (২০) কে ভারতীয় ১৩০ গ্রাম গাঁজা, ০১টি মোটর সাইকেল, ০২টি মোবাইল (০৩টি মোবাইলের সীমসহ) আটক করেন।

আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫১ হাজার ৫০ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মোটরসাইকেল, মোবাইল এবং অন্যান্য মালামাল গাংনী থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo