বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীর ৯ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সারগীদুল ইসলাম 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সারগীদুল ইসলাম। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহবুবুল আলম খোকন, রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম জাকারিয়া প্রমুখ।

সদ্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সারগীদুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্যর মধ্যে দশ জন সদস্য তাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার জন্য মতামত ব্যক্ত করেছেন। তিনি যাতে সঠিকভাবে এলাকার মানুষের জন্য দল-মত নির্বিশেষে কাজ করতে পারেন সেজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সংক্ষিপ্ত সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর পরই সদ্য দায়িত্বভার গ্রহণকারী প্যানেল চেয়ারম্যান সারগীদুল ইসলামকে ফুলের মালা দিয়ে উপস্থিত সকলে বরণ করে নেন।

এ সময় বাথানপাড়া গ্রাম বিএনপির সভাপতি জালালউদ্দিন, কড়ুইগাছি গ্রাম ও ওয়ার্ড যুবদল সভাপতি মিজানুর রহমান, রায়পুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিপন কুড়ুন, ইয়ারব, নাজমুল, আলাউদ্দিন ও ইন্তাজুল হকসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo