শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনী কাঁচা বাজারে নব নির্বাচিত পৌর পরিষদকে ফুলেল শুভেচ্ছা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৯০৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী পৌরসভার নব নির্বাচিত মেয়র আহম্মেদ আলী ও কাউন্সিলরবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গাংনী কাঁচা বাজারে আনুষ্ঠানিকভাবে এ ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী কাঁচা বাজার পরিচালনা কমিটি সভাপতি নবীর উদ্দীন। অনুষ্ঠানে মেয়র ও কাউন্সিলরদেরকে ফুল দিয়ে বরণ করেন ৬ নম্বর ওয়ার্ডবাসী ও কাঁচা বাজার সমিতি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নব নির্বাচিত পৌর মেয়র আহম্মেদ আলী বলেন, কাঁচা বাজার গাংনী পৌরসভার গুরুত্বপূর্ণ সম্পদ। এখান থেকে পৌরসভার তহবিলে অনেক রাজস্ব আয় হয়। কাঁচা বাজারসহ গাংনী বাজারের সার্বিক উন্নয়নে পৌরসভার সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। পৌর পরিষদ পরিচালনায় তিনি ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী বাজার কমিটি সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, গাংনী কাঁচা বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক শাহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, ৬নং ওয়ার্ডের পক্ষে শফি কামাল পলাশ, আমজাদ হোসেন, রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম, নির্বাচিত সকল কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo