শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনী কেন্দ্রীয় এতিমখানায় সাবেক ছাত্রলীগ সভাপতি ইমরান হাবিব এর পক্ষ থেকে ইফতার বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ১০৫৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হাবিব। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে গাংনী কেন্দ্রীয় এতিমখানা প্রাঙ্গণে এ ইফতার বিতরণ করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, জেলা ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আহসান হাবিব সঞ্জু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।

ইফতারের কিছুটা আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এতিমখানার সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান। এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সজিব আহম্মেদ ও গাংনী পাইলট কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ম আহম্মেদসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ছাত্রলীগের গাংনী পৌর শাখার সাবেক সভাপতি ইমরান হাবিব এর সার্বিক সহযোগিতায় রমজান মাসে উপজেলার বিভিন্ন এতিমখানার এতিমদের মাঝে ক্ষীর খেজুর বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo