সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

গাংনী থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ট্যাবলেটসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১২২৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আশিক (১৮) নামের এক মাদকসেবীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। রোববার রাত সাড়ে ৮ টার দিকে গাংনী বাজারের সদর উদ্দিন মার্কেটের হিরকের সোনার দোকানের পাশ তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪ পিস নিষিদ্ধ সিনটাডল-100gm ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আশিক উপজেলার গাঁড়াডোব গ্রামের পুকুরপাড়ার রবিউল ইসলামের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, গাংনী বাজারে সদর উদ্দিন মার্কেটে হিরকের সোনার দোকানের পাশে তিনজন মাদকসেবী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম ও সেকেন্ড অফিসার প্রহলাদ অভিযান চালিয়ে আশিক নামের এক যুবককে ৪ পিস নিষিদ্ধ সিনটাডল- 100mg ট্যাবলেটসহ আটক করেন। এ সময় আশিকের সাথে থাকা দুজন সুকৌশলে পালিয়ে যায়। আটককৃত আশিকের বিরুদ্ধে গাংনী থানায় মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo