সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

গাংনী থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৩৩৮ বার পঠিত

বিশেষ অভিযান পরিচালনা করে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ।

সোমবার (৩০ আগস্ট ২০২১) ভোর সোয়া ৪টার সময় উপজেলার মড়কা বাজার এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার করা হলেও চোরেরা পালিয়ে যায়।

ঘটনা সূত্রে জানা গেছে, রোববার (২৯ আগস্ট ২০২১) দিবাগত রাত দুইটার দিকে তারিকুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তির ইজিবাইক চুরি হয়। তারিকুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের ক্লাবপাড়ার মৃত মোশারফ হোসেন মাস্টারের ছেলে।

তারিকুল ইসলাম জানান, তার ইজিবাইক গাড়িটি রোববার দিবাগত রাত দুইটার দিকে চুরি করে চোরেরা পালানোর সময় হোগলবাড়িয়া বাজারে পাহারাদারদের বাধার মুখে পড়ে। ওই সময় পাহারাদার লুৎফর ও আসমত আলী গাড়ি থামাতে বললে চোরেরা তাদেরকে ফাঁকি দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে পাহারাদাররা তারিকুলের বাড়িতে এসে বিষয়টি জানালে তারিকুল তাৎক্ষণিকভাবে স্থানীয় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেয়। পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুস্তাফিজুর রহমান ঘটনাটি পুলিশ কন্ট্রোল রুমকে জানান। ওই সময় পুলিশ কন্ট্রোল রুম থেকে চারিদিকে ঘটনাটি জানানো হলে সম্পূর্ণ জেলা ব্যাপী পুলিশি অভিযান পরিচালনা করা হয়। রাত সোয়া চারটার দিকে গাংনী উপজেলার মড়কা বাজার নামক স্থানে পুলিশি বাধার মুখে ইজিবাইক গাড়ি ও গাড়িতে এক জোড়া সেন্ডেল ফেলে চোরেরা পালিয়ে যায়।

স্থানীয় এলাঙ্গী ক্যাম্পের ইনচার্জ হেকমত আলী জানান, ইজিবাইক উদ্ধারের সংবাদ পেয়ে ভোর রাতেই এসপি (সার্কেল) অপু সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হেকমত আলী আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে ইজিবাইকটি মালিক তারিকুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে। চুরি হওয়া গাড়িটি উদ্ধারের ঘটনায় ইজিবাইকের মালিকসহ এলাকাবাসী গাংনী থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

তোফায়েল হোসেন
(মেহেরপুর বিশেষ প্রতিনিধি)
০১৭৪৩-৬১৩৭৮৯
৩০/০৮/২০২১
কোড ০৯২.

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo