বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনী পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা (অর্থ) বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৯২৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী পৌর সভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা (অর্থ) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভা চত্বরে এ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়। বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন পৌর মেয়র আহম্মেদ আলী। এ কার্যক্রমের আওতায় পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী প্রত্যেককে ৪৫০ টাকা করে মোট ৩,৪১৪ জনের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে সরকারী ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লোল।

এ সময় গাংনী পৌরসভার ৪,৫,ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ ঝরনা খাতুন, উপ-সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জামিউল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ অন্যান্য কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo