মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনী পৌরসভায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৯৭২ বার পঠিত
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (নগদ অর্থ ও খাদ্য সামগ্রী) বিতরণ করেছেন মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর মেয়র আহম্মেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ কার্যক্রমের আওতায় রিক্সা ও ভ্যান চালক ৩৩৪ জনকে নগদ অর্থ ১ হাজার টাকা করে, রিক্সা-ভ্যান চালক ও অসহায় পরিবারের ৬৬৬ জনকে ১৫ কেজি করে চাল, বিভিন্ন শ্রেণি-পেশার ১৫০ জন পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি করে লবণ মোট ১ হাজার, ১৫০ জনের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।
এ সময় ১ নম্বর প্যানেল মেয়র আছাল উদ্দিন, ৩ নম্বর প্যানেল মেয়র ঝরনা বেগম, ট্যাগ অফিসার জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, উচ্চমান সহকারীর জামিরুল ইসলাম টিক্কা, প্রধান সহকারী আসলাম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo