বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

চুয়াডাঙ্গার মাদক কারবারী ফেনসিডিলসহ গাংনীতে আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)’র অভিযানে ফেনসিডিলসহ মামুন মালিথা (২৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি-৩ র‍্যাব-১২ এর মেহেরপুরের সদস্যরা। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন করমদি কল্যাণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। মামুন মালিথা  চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের  চরযাদবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মোঃ মনিরুজ্জামান সিপিসি-৩, মেহেরপুর, র‌্যাব-১২ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি ৩ র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর পৌনে ১ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন তেতুলবাড়িয়া ইউনিয়নের করমদি কল্যানপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উত্তর-পশ্চিম কোণে অনুমান ৮০ ফুট দূরে পাকা রাস্তার ওপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মামুন মালিথা নামের  এক মাদক কারবারীকে আটক করেন।

মামুন মালিথার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য গাংনী থানায় মামলাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই মাদক কারবারী লোক চক্ষুর আড়ালে চুয়াডাঙ্গা হতে মেহেরপুরে এসে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে বলেও মন্তব্য করেন র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo