বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৪২ বার পঠিত

জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ র‌্যালি শুরু হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা পরিসংখ্যান অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। “নির্ভরযোগ্য পরিসংখ্যান টেকসই উন্নয়নের উপাদান” এবারের প্রতিপাদ্য বিষয়ের উপরে আলোচনায় বলা হয় উন্নয়নের টেকসই করতে হলে যতগুলো নিয়ামক দরকার তার মধ্যে অন্যতম সঠিক পরিসংখ্যান।
সঠিক পরিসংখ্যান থেকেই সঠিক পরিকল্পনা সম্ভব। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সূচকগুলোকে পরিবীক্ষণের জন্য তথ্য উপাত্ত সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যালিতে অন্যদের মধ্যে জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসি কুমার পালসহ অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo