বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে আটক-২, ফেনসিডিল উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৯২২ বার পঠিত

মেহেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২৮ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে। আজ সোমবার রাত পৌনে ১০ টার দিকে এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই জসিম উদ্দিন ও এএসআই আহসান হাবিব গাংনী থানাধীন কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মেহেরপুর সদরের কামদেবপুর গ্রামের আলামিন হোসেনের ছেলে জুল হোসেন ওরফে জুয়েল (২৫) ও ফতেপুর দক্ষিণপাড়ার তোয়াক্কেল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে ফেনসিডিল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়েল ও সাইফুল ইসলাম নামের দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত দু’জনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo