শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

ডিবি পুলিশের অভিযানে গাংনীর সাজাপ্রাপ্ত আসামী শিমুল গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯০২ বার পঠিত

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মেহেরপুরের গাংনীর ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী শিমুল (৪২)কে গ্রেফতার করা হয়েছে। শিমুল উপজেলার নিশিপুর গ্রামের আহসান হাবিবের ছেলে।

মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু ও এএসআই জসিম উদ্দিন অভিযান চালিয়ে শিমুলকে বামন্দি বাজার থেকে গ্রেফতার করেন।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, শিমুল মেহেরপুরের গাংনী উপজেলার নিশিপুর গ্রামের আহসান হাবিবের ছেলে।
তার নামে জিআর ৮০/২০ মামলাসহ হত্যা, মাদক, মারামারি ও দ্রুত বিচারের ১টিসহ ৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন ছিল। তন্মধ্যে দ্রুত বিচারের ১টি মামলায় তার এ সাজা হয়েছে। ওই মামলায় তাকে ৫ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দেয় বিজ্ঞ আদালত। মামলার রায় হওয়ার পর থেকে সে পলাতক ছিল। আজ বামন্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo