সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

ডিবি পুলিশের অভিযানে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১০৪৩ বার পঠিত

মেহেরপুর হোটেল বাজার থেকে মাদক মামলার পলাতক আসামি হুমায়ুন মিয়া (২৮) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার দুপুরে মেহেরপুর হোটেল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। হুমায়ুন মিয়া মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের (ক্লাবপাড়া) মোফাজ্জেল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলার পলাতক আসামী মেহেরপুরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় এস আই হাবিবুর রহমান, এএসআই হেলাল উদ্দীনসহ অভিযান চালিয়ে হোটেল বাজার এলাকা থেকে তাকে আটক করেন।
প্রসঙ্গত, গত রোববার মেহেরপুর থানা একটি মাদক মামলা রুজু হয়। ওই মামলার আসামি হুমায়ুন মিয়া সুকৌশলে পালিয়ে যায়।
ফলে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারামতে মেহেরপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর- ২৫, তারিখ ১৫/০৮/২০২১ ইং । মামলার পর থেকেই হুমায়ুন মিয়া পলাতক ছিল। তার বিরুদ্ধে আরও দুইটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo