বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

ডিবি পুলিশের অভিযানে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১১৬৫ বার পঠিত

মেহেরপুর হোটেল বাজার থেকে মাদক মামলার পলাতক আসামি ইন্তাজুল ইসলাম ইন্তা (৩৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর হোটেল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ইন্তা মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আজিম বক্সের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলার পলাতক আসামী মেহেরপুরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে সঙ্গীয় এস আই রুবেল আহমেদ, এএসআই হেলাল উদ্দীন ওএএসআই মাহাতাব উদ্দীন অভিযান চালিয়ে হোটেল বাজার এলাকা থেকে ইন্তাকে গ্রেফতার করেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (০৬/০৮/২০২১) ইন্তা’র কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৯শ’ টাকা নগদ উদ্ধার করা হলেও ওই সময় সে কৌশলে পালিয়ে যায়।
ফলে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারামতে গাংনী থানায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর- ০৮, তারিখ ০৬/০৮/২০২১ ইং । মামলার পর থেকেই ইন্তাজুল ইসলাম ইন্তা পলাতক ছিল। তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo