রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৮৬৪ বার পঠিত

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর মেহেরপুর জেলার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর মেহেরপুর জেলার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় পুলিশ সুপার বলেন পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষ্যে মাননীয় আইজিপি মহোদয়ের উদ্যোগে সম্পূর্ণ নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। মেহেরপুর জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার কথা রেখেছি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকায়ার্টার্স ঢাকা কর্তৃক নিয়োগ সংশ্লিষ্ট তদারকি টিমের সদস্য পুলিশ সুপার, মাহমুদুল হাসান, মেহেদি হাসান শাতিল, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ খুলনা কর্তৃক মনোনীত নিয়োগ বোর্ডের সদস্য কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আনিছুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo