বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি চুরি করে পার পেল না চোরচক্র: গাংনী পুলিশের অভিযানে মালামালসহ গ্রেফতার ১ গাংনীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক

ভারোত্তোলনে দলগত চ্যাম্পিয়ন গাংনীর মোয়াজ্জেম জিমনাস্টিক ক্লাব

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০১ বার পঠিত

বঙ্গবন্ধু ১১তম নারী ও ২য় পুরুষ জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মেহেরপুরের গাংনীর মোয়াজ্জেম জিমনাস্টিক ক্লাব।

মঙ্গলবার (৩ আগস্ট) বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের আয়োজনে ভারোত্তোলন জিমন্যাসিয়াম ঢাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী (২৭ আগস্ট- ৩০ আগস্ট) প্রতিযোগিতায় মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাব দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

দলগত চ্যাম্পিয়নে মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাবের গাংনীর কৃতি সন্তান ইবনে রাব্বি ইমন একটি গোল্ড এবং হিরক. আজাদ. আকবর. আলিফ ও মিঠু একটি করে ব্রোঞ্জ পদক জয় লাভ করেন।

প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করেন। তন্মধ্য দলগতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোয়াজ্জেম জিমনাস্টিক ক্লাব, রানার্সআপ রাজশাহী এবং ২য় রানার্সআপ গাজীপুর।

এ সময় উইং কমান্ডার মহিউদ্দিন আহাম্মেদ (অবঃ), চেয়ারম্যান টেকনিক্যাল কমিটি এবং সহ-সভাপতি লেঃ কর্নেল মোঃ নজরুল ইসলাম (PBGM.PBGMS.Rtd) সাধারণ সম্পাদকসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী টিমের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo