সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

ভায়ের শত্রু যখন ভাই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১০০২ বার পঠিত
জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাই ও তার ছেলেরা অপর এক ভায়ের দেড় বিঘা জমির সবজি কেটে বিনষ্ট করেছে। এতে অন্ততঃ এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগি এজাজুল হক। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনীর ধানখোলা হাড়াভাঙ্গা পাড়ার নলগাড়ীর মাঠে গেল বুধবার।
ভুক্তভোগি এজাজুল হক জানান, বাবা আছালত তার সম্পত্তি সব ভাই বোনের মধ্যে সমান ভাগ করে দেন। অন্যান্য ভায়েরা তাদের অংশ সাংসারিক প্রয়োজনে বিক্রি করলে এজাজুল হক কিনে নেন। এর পর থেকে প্রায় বিশ বছর যাবত ওই জমি ভোগ দখল করে আসছেন ইজাজুল হক। গ্রামের আব্বাছ আলীর প্ররোচনায় ভাই জহুরুল ও একরামুল এবং তাদের ছেলেরা গত তিন-চার মাস আগে থেকে নানা ভাবে জমির ফসল তছরুপ করে ও হত্যার হুমকী দেয়। বুধবার দিনের আলোয় তারা মুলা পালংশাক ও মরিচ ক্ষেত কেটে বিনষ্ট করে। এতে অন্ততঃ একলাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী এজাজুল হক।
জহুরুল ইসলামকে প্ররোচনা দেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবী করেন। তিনি জানান, ওই জমির মধ্যে তাদের অংশ রয়েছে। বিষয়টি অস্বীকার করেছেন বৃদ্ধ আছালত। তিনি বলেন, ছেলে এজাজুলের কাছে কেউ কোন জমি পাবে না। ফসলের ক্ষেত বিনষ্টের প্রতিকার পেতে আইনের আশ্রয় নেবেন বলেও জানান এজাজুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo