রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মুজিবনগরের শিবপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মিজান আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে ০১টি ওয়ান শুটার গানসহ মিজানুর রহমান মিজান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ০১টি ওয়ান শুটার গানসহ তাকে আটক করা হয়। মিজানুর রহমান মিজান উপজেলার শিবপুর গ্রামের ফজলু হকের ছেলে।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলাধীন শিবপুর গ্রামের ফজলু হকের ছেলে মিজানুর রহমান মিজান (৫০) এর দখলে অবৈধ অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ইউনিট ও মুজিবনগর থানা পুলিশের যৌথ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার  স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পূর্ব দিকে গোয়াল ঘরের পাশে গর্ত খুঁড়ে লুকিয়ে রাখা একটি ওয়ান সোটার উদ্ধার করা হয়।

আটক মিজানুর রহমান মিজান এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo