মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

মুজিবনগরে পুলিশের ভুয়া অতিরিক্ত আইজিপি গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৫৬৪ বার পঠিত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি পরিচয়ে বিভিন্ন প্রতারণার অভিযোগে মাহফুজুর রহমান জয় (২৪) নামের এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশ। রোববার (১৩ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার মোনাখালী গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয় মোনাখালী গ্রামের মাহবুবুর রহমান ডাবলু’র ছেলে।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, উপজেলার মোনাখালী গ্রামে মাহফুজুর রহমান জয় নামের এক ব্যক্তি নিজেকে পুলিশের উর্ধতন কর্মকর্তা অতিরিক্ত আইজিপি হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দিতো। এনমকি নিজের ব্যবহৃত ফেসবুক প্রোফাইলেও পুলিশের পোশাক পরা ছবি পোস্ট দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাতো। এমন অভিযোগের ভিত্তিতে রোববার (১৩ আগস্ট) দিবাগত রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে জয়কে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। তার মোবাইলের গ্যালারিতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পোশাক ও র‍্যাংক ব্যাজ পরিধান করা বিভিন্ন ছবি দেখতে পাওয়া যায়। তাছাড়া জয়ের মোবাইলে ফেসবুক MD Mahfuzur Rahman (Joy) নামে আইডি লগ-ইন করা প্রোফাইলে পুলিশের অতিরিক্ত আইজিপির পোশাক পরা ছবি পাওয়া যায় এবং ফেসবুক আইডিতে পুলিশ পরিচয়ে বিভিন্ন পোস্ট পাওয়া যায়।

পাশাপাশি জয় মোবাইল ফোনে থাকা ছবি দেখিয়ে সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসনের মানুষের সাথে দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রতারণা করে আসছে বলেও জানা গেছে। প্রতারণা করার উদ্দেশ্যে পুলিশ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করে পোশাক পরিধান ও প্রতীকের ছবি ব্যবহার করতো। অপরাধ সংগঠিত করার চেষ্টার অপরাধে এসআই উওম কুমার বাদী হয়ে মুজিবনগর থানায় জয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার নাম্বার ১১।

গ্রেফতারকৃত মাহফুজুর রহমান ওরফে জয়ের বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo