রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মুজিবনগরে ফেনসিডিলসহ আটক-৪

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (৩০ জুন) ভোর সোয়া ৫ টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল আলিমের ছেলে সুষম (৩৮), একই গ্রামের ওজদুল ইসলামের ছেলে চাঁদ আলী (৩৭), হামিদুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৭) ও মৃত আরশাদ আলীর ছেলে আল আমিন (৫০)।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম রোববার (৩০ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে  বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ঘোষপাড়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সাহেব আলী, এসআই আশরাফুল ইসলামসহ সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ সুষম, চাঁদ আলী, ফারুক ও আল আমিন নামের চার মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে‌ মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo