শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

মুজিবনগরে ফেনসিডিলসহ দেবর-ভাবি আ*ট*ক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩৭৭ বার পঠিত

৬ বোতল ফেনসিডিলসহ দেবর-ভাবিকে আটক করেছে মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২ টার দিকে মুজিবনগর থানাধীন দারিয়াপুর ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাড়ির উঠান থেকে তাদেরকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- দেবরঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ঘোষপাড়ার নজরুল ইসলামের ছেলে মজিবার রহমান (৩৩) ও
ভাবিঃ একই গ্রামের ঘোষপাড়ার আজিবার রহমানের স্ত্রী আবিরা খাতুন (২১)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাশেম জানান, মুজিবনগরের দারিয়াপুর ঘোষপাড়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আজিবার রহমানের বাড়ির উঠান থেকে ৬ বোতল ফেনসিডিলসহ দেবর ও ভাবীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo