শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

মুজিবনগরে বাংলাদেশ কৃষি ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৫২৭ বার পঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়া বিভাগের ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক এর মহাব্যবস্থাপক (দায়িত্বে) খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ খালেদুজ্জামান।

সম্মেলনে ২০২৩- ২০২৪ অর্থবছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলন শুরুর প্রথমদিকে অতিথিবৃন্দ মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণসহ একটি বৃক্ষের চারা রোপন করেন।

এ সময় সম্মেলনে বাংলাদেশ কৃষি ব্যাংকের কুষ্টিয়া বিভাগের ৬৭ শাখার ম্যানেজারগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo