সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত-৭

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৯০ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে লাটাহাম্বা ও আলমসাধু গাড়ির সংঘর্ষে হাসান আলী (৪০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার কোমরপুর ইটভাটা এলাকার পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়া গ্রামের মৃত ছানোয়ার হোসেন @ পাগলা এর ছেলে।

ঘটনা সুত্রে জানা গেছে, মেহেরপুর সদরের দিঘির পাড়া গ্রামের ৮ জন গরু ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন গরুর হাটে গরু বিক্রি শেষে মুজিবনগর হয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মুজিবনগরের কোমরপুর ইটভাটার সামনে কাপড় ভর্তি এক আলগামন চালক নিয়ন্ত্রণ হারালে সংঘর্ষের ঘটনা ঘটে। আলগামনের ধাক্কায় গরু ব্যবসায়ীদের লাটাহাম্বা গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা ০৮ জনই মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসান আলীকে মৃত ঘোষণা করেন। আহত ০৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেন।
আহতরা হলেন- মেহেরপুর সদরের দিঘির পাড়া গ্রামের মৃত ফকির আলীর ছেলে মিন্টু (৩৮), একই গ্রামের টেনু’র
ছেলে হামিদুল (৪৫), আলী আহম্মেদ এর ছেলে ঝুমুর আলী (৩৫), তারাচাঁদ আলীর ছেলে শহিদুল (৫০), বজলুর রহমানের ছেলে পলাশ (৩৫), জালাল উদ্দিনের ছেলে মিয়ারুল (৩৬) ও আইনুদ্দিনের ছেলে আবু বক্কর (৪০)।
আলমসাধু চালকসহ আহতদের সকলে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo