মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

মুজিবনগরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৫৫৩ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে  রিতা খাতুন (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। শুক্রবার (৬ জানুয়ারী) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে তার মৃত্যু হয়। রিতা খাতুন মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের জাকারুল ইসলামের স্ত্রী।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল এ বিষয়টি নিশ্চিত করে জানান, গত রোববার (১ জানুয়ারী) রাতে পারিবারিক কলহর জোর ধরে জাকিরুল ইসলাম কাঠের একটি খন্ড দিয়ে তার স্ত্রী রিতা খাতুনের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ জানুয়ারী) রাতে  তার মৃত্যু হয়। এ ঘটনায় রিতা খাতুনের ভাই রাজু আহমেদ বাদী হয়ে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। যার মামলা নং-২, তারিখ-০৭-০১-২৩

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo