সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

মেহেরপুরের গাংনীতে কন্যা শিশু ধর্ষণের অভিযোগে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১০৪৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সাত বছর বয়সী এক কন্যা শিশুকে ঘরে নিয়ে জোরপূবক ধর্ষণের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই কন্যা শিশুটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় ওই কন্যা শিশুর মা বাদী হয়ে ওই গ্রামের লাল্টু (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সাহারবাটি ইউনিয়নে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর রোববার বিকেলে উপজেলার সাহারবাটি ইউনিয়নের মৃত ছানোয়ার হোসেনের ছেলে লাল্টু (৪০) প্রতিবেশীর ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নেয়। এ সময় বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে লাল্টু ওই কন্যা শিশুকে তার নিজ শয়ন ঘরে নিয়ে গিয়ে জোরপুবক ধর্ষণ করে। এ সময় ওই কন্যা শিশুর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে ধর্ষক পালিয়ে যায়। শিশু পরে নিজ বাড়িতে ফিরে এসে তার পরিবারের লোকজনের নিকট ঘটনা প্রকাশ করে। বিষয়টি নিয়ে ১৭ অক্টোবর রোববার ওই কন্যা শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৪, তারিখ ১৭/১০/২০২১।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের জোর প্রক্রিয়া অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo